চট্টগ্রামে গলিত লোহায় ৩ শ্রমিক দগ্ধ

ফাতেহ ডেস্ক

চট্টগ্রাম নগরীতে স্টিল কারখানায় কাজ করার সময় গলিত লোহায় দগ্ধ হয়েছেন ৩ শ্রমিক। বুধবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে নগরীর ষোলশহর রুবি গেইট এলাকায় বেঞ্চ স্টিল কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. বেলাল (৫০), মো. সুলতান (৩৫) ও নোমান (২৪)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, গলিত লোহা ছিটকে পড়ে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের শরীরের প্রায় ৮ শতাংশ পুড়ে যায় বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

আগের সংবাদআব্বাসী মাদানী : সদ্য প্রয়াত কিংবদন্তি ইসলামপন্থী নেতার জীবন ও চিন্তা
পরবর্তি সংবাদশিবচরে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, মামলা করায় হত্যার হুমকি