চট্টগ্রামে গোলাগুলিতে ধর্ষণ মামলার আসামি নিহত

ফাতেহ ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়ায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে ধর্ষণ মামলার আসামী সাইফুল ইসলাম নিহত হয়েছেন। লোহাগাড়ার উত্তর আমিরাবাদে রোববার রাতে এই গোলাগুলি হয়।

নিহত সাইফুল আমিরাবাদে সৃজনশীল কোচিং সেন্টার পরিচালনা করতেন। গত ১২ এপ্রিল কোচিং সেন্টারে এক শিক্ষার্থীকে হাত-পা বেধে ধর্ষণের দায়ে তার বিরুদ্ধে মামলা করেন শিক্ষার্থীর পরিবার। ধর্ষণের ঘটনার সময় শিক্ষার্থীর চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে গেলে তিনি পালিয়ে যান।

এরপর রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭ এর সদস্যরা তাকে আটক করতে গেলে তিনি গুলি ছোড়েন বলে দাবি র‍্যাবের। এ সময় র‍্যাব পাল্টা গুলি করলে সাইফুল নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধারের দাবিও করেছে র‍্যাব।

আগের সংবাদবিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযানে বাধা, পুলিশের ফাঁকা গুলি
পরবর্তি সংবাদবাংলাদেশ সফরে আসবেন শায়খ জুলফিকার আহমদ নকশাবন্দী