ফাতেহ ডেস্ক :
ডাস্টবিনে ফেলে দেওয়া ব্যাগের ভেতর থেকে একটি নবজাতক মেয়ে শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকার ডাস্টবিন থেকে তাকে উদ্ধার করা হয়।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার জানান, গতকাল রোববার সকালে বায়েজিদ বোস্তামীর মোস্তফা কলোনির পেছন থেকে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ।
তিনি বলেন, ডাস্টবিনের ভেতরে স্থানীয় লোকজন নবজাতকটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাচ্চাটি উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। পরীক্ষা-নিরীক্ষা করে নবজাতকটি সুস্থ আছে বলে জানান চিকিৎসকরা।
ওসি আরও জানান, অভিভাবকহীন নবজাতকটিকে লালন-পালনের জন্য ব্যবস্থা নিতে সমাজসেবা অফিসকে খবর দেয়া হলে তারা হাসপাতাল গিয়ে শিশুটিকে নিজেদের তত্ত্বাবধানে নিয়েছে। ইউএনবি।
