চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামী ছাত্র খেলাফতের ত্রাণ বিতরণ

ফাতেহ ডেস্ক

গতকাল চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামী ছাত্র খেলাফত চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা মঈনুদ্দীন রুহী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, হেফাজত ইসলাম সাতকানিয়া উপজেলার সভাপতি মাওলানা মুবিনুল হক, মাওলানা সিরাজ হুসাইন, হেফাজত নেতা মাওলানা শোয়াইবুল ইসলাম, মাওলানা শোয়াইব, মাওলানা কারী মুবিন, ইসলামী ছাত্র খেলাফত কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ও চট্টগ্রাম মহানগর সভাপতি ওসমান কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুনিরুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ ইয়াছিন, প্রচার সম্পাদক তানভীর মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক হাবিব, মুহাম্মদ, সায়েদ প্রমুখ।

আগের সংবাদঢাকায় যেভাবে গৃহকর্মীরা নিগৃহীত হচ্ছেন
পরবর্তি সংবাদইয়েমেনে হুথিদের আত্মঘাতী হামলা, নিহত ৪০