চট্টগ্রামে বিষক্রিয়ায় মা ও ২ শিশুকন্যার মৃত্যু

ফাতেহ ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিষক্রিয়ায় মা ও দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের মোহাম্মদ বাহাদুরের স্ত্রী বেবি আক্তার ও তার দুই শিশুকন্যা ইলা আক্তার ও ইসরাত নূর। দুই শিশুর মধ্যে ইলা ছয় বছর এবং ইসরাত দশ মাস বয়সী। পুলিশের ধারণা, দুই কন্যাকে বিষপান করিয়ে বেবি আক্তার নিজেও বিষপান করেন।

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে সেটি এখনোও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে পরিবার জানিয়েছে দীর্ঘদিন ধরে বেবীর সাথে তার স্বামীর দাম্পত্য কলহ চলছিল। এর জেরেই বেবিকে বিষপানে হত্যা করা হয়েছে। নিহত বেবী ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

আগের সংবাদবিদেশি শক্তির বিরুদ্ধে জীবন-মরণ লড়াইয়ের ঘোষণা এরদোগানের
পরবর্তি সংবাদগুলিস্তানে ককটেল বিস্ফোরণ, তিন পুলিশ সদস্য আহত