চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ১

ফাতেহ ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। তাকে জলদস্যু বলছে র‍্যাব। ভোরে উপজেলার ছোট ছনুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

র‍্যাব জানিয়েছে, ভোরে র‍্যাবের একটি দল ছোট ছনুয়া এলাকায় জলদস্যুদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে জলদস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এসময় সাতটি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আগের সংবাদউপজেলা নির্বাচনে জয়ী : ৫১ আওয়ামী লীগ, ৩৬ স্বতন্ত্র প্রার্থী
পরবর্তি সংবাদমাদারীপুরে নির্মাণাধীন ভবনে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ