
ফাতেহ২৪ রিপোর্টারঃ
হেফাজত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীর বলেছেন, বায়তুল মোকাদ্দাস মুসলমানদের প্রথম কেবল। জেরুসালেম হলো স্বাধীন ফিলিস্তিনের রাজধানী, যা ইসরাইল অন্যায়ভাবে জবর দখল করে রেখেছে। দীর্ঘ ৭০বছর ধরে ফিলিস্তিনের নিরপরাধ মুসলমানদের রক্ত নিয়ে ইহুদীবাদী ইসরাইল হোলি খেলায় মেতে উঠেছে। আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত “বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধার ও ইসরাইলী আগ্রাসন প্রতিরোধে মুসলিম উম্মাহর করণীয়” শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, ইসরাইল একটি অবৈধ সন্ত্রাসবাদী রাষ্ট্র। তেল আবিব থেকে জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্থর করা একটি অবৈধ পদক্ষেপ। মুসলমানদের রক্তের ওপর দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসের পবিত্র ভূমি জেরুসালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন করে মুসলিম উম্মাহর কলিজায় আঘাত হেনেছে। এটা মুসলিম উম্মাহ মেনে নিতে পারে না। তিনি বলেন, ইহুদী সাম্রজ্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ লড়াই চালাতে হবে।
(আজ ২৬ মে শনিবার, বিকেল ৩ টায়) চট্টগ্রাম মুসলিম হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইফতারপূর্ব আলোচনা সভায় শীর্ষ ওলামায়ে কেরাম ও হেফাজত নেতৃবৃন্দেও মধ্যে আরো বক্তব্য রাখবেন, দারুল উলুম হাটহাজারীর বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, মাওলানা আহমদ দিদার কাসেমী,যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাফেজ সোহাইব নোমানী, নাসিরাবাদ মাদরাসার মুহতামিম মওলানা আবদুল জাব্বার, সেগুনবাগান কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব,মাওলানা আনম আহমদুল্লাহ, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা মাহবুবুর রহমান হানিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী প্রভাষক মাওলানা মুফতি হুমায়ুন কবির, মাওলানা সরোয়ার আলম, মাওলানা জয়নাল আবেদীন কুতুবী, মাওলানা শামসুল হক আলহাজ আবদুর রহমান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা হাফেজ ফায়সাল ও মাওলানা হাফেজ মোহাম্মদ হানিফ। আল্লামা জুনাইদ বাবুনগরীর দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
