
ফাতহ ডেস্ক:
খুব শিগগির দেশের অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নতুন কমিটির তালিকা ঘোষণা করা হবে। চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রীক করা হবে কমিটির মূল স্টেয়ারিং। তবে কোনদিন নতুন কমিটি ঘোষণা করে কাউন্সিল করা হবে তা এখনো ঠিক হয়নি।
আওয়ার ইসলাম টুয়েন্টি ফোরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠনের জন্য ১৮ সদস্যের কাউন্সিল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। এরই মধ্যে এ কমিটির সদস্যরা শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠক করে নানান পরামর্শ নিচ্ছেন। হেফাজতে ইসলামের নতুন কমিটিতে আমীর ও মহাসচিব কে থাকবেন তা নিয়ে সারাদেশে আলোচনা চললেও মূল বিষয়টি দেখছেন ১৮ সদস্যের বাস্তাবায়ন কমিটি।
উল্লেখ্য, হেফাজতে ইসলামের নতুন কমিটি নিয়ে চলছে হরেক রকম জল্পনা। কে আসবেন কমিটিতে আর কে বাদ পরবেন, এই নিয়ে চলছে হিসাব-নিকাশ। বিষয়টি নিয়ে ঘরোয়াভাবে হেফাজত নেতাদের মাঝেও আলোচনা হচ্ছে। হেফাজতের আমীর না থাকায় নায়েবে আমীর বা মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতের কমিটি গঠন নিয়ে পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সবাই তাকিয়ে আছে তার দিকে।
