চলতি বছরের শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ

আন্তর্জাতিক ডেস্ক:

প্রতি বছরের ন্যায় এবারও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী ২০২১-২২২২ সালের জন্য শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ। বৃত্তি ঘোষণা করেন দলটির সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী।

মাওলানা মাদানী বলেন, ২০২১-২০২২ সালের বৃত্তি ফর্ম পূরণের তারিখ ৩০ জানুয়ারী ২০২১ থেকে আপলোড করা হবে। ফর্মটি www.jamiatulamaihind.com ওয়েবসাইট থেকে আপলোড করা যাবে।

তিনি আরও ব্যাখ্যা করেছেন যে, যেসব শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, জার্নালিজম নিয়ে পড়াশোনা করছে, অথবা যে কোনও প্রযুক্তিগত বা প্রফেশনাল কোর্স করছে এবং পূর্ববর্তী পরীক্ষায় যারা কমপক্ষে ৭০ পার্সেন্ট নম্বর পেয়েছে, তারা বৃত্তি পাওয়ার যোগ্য হবে।

মাওলানা মাদানী বলেন, আমাদের এ ছোট্ট প্রচেষ্টাটি অনেক মেধাবী ও পরিশ্রমী সন্তানের ভবিষ্যত উজ্জ্বল করতে পারে, যারা আর্থিক অসুবিধার কারণে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে।

উল্লেখ্য, জমিয়তে উলামায়ে হিন্দ বহু বছর ধরে অভাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়ার ব্যবস্থা করে চলেছে। যাতে মেধাবী এবং প্রতিভাবান শিক্ষার্থীরা দারিদ্র্যের কারণে শিক্ষার হাত থেকে বঞ্চিত না হয়।

আগের সংবাদ৬০ পৌরসভার ভোট শনিবার
পরবর্তি সংবাদশতবর্ষ পূর্ণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ