চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সন্ধ্যায় বিচারক, আমলা, সাংবিধানিক সংস্থার সদস্য, সামরিক কর্মকর্তা, শিল্পীসহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতারে তিনি এ প্রত্যয় জানান।

দেশ এগিয়ে নিতে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইফতারের আগে দেশ-জাতির শান্তি-সম্মৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

আসন্ন জাতীয় বাজেটের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, এবার বাজেটের আকার হবে অনেক বড়।

জাপান, সৌদি আরব ও ফিনল্যাণ্ড সফরের জন্য এবারের ঈদে দেশে থাকছেন না জানিয়ে সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগের সংবাদমাওলানা শামছুল হুদা পাচঁবাগী : কিংবদন্তি সমাজ সংস্কারক
পরবর্তি সংবাদচা বিক্রেতা থেকে আবারো ভারতের মসনদে মোদি