চাঁদাবাজির বিরুদ্ধে বাণিজ্যমন্ত্রীর হুঁশিয়ারি

ফাতেহ ডেস্ক

চাঁদাবাজি শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পাশাপাশি রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, বাজারে ভোজ্য তেল, চিনি, ছোলা, পেঁয়াজ, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। ফলে রমজানে দাম বাড়ার কোনো কারণ নেই।

খুচরা ব্যবসায়ীরা কেজিতে ৫ টাকা লাভ করলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। তবে বাজারে যেন কৃত্রিম সংকট তৈরি না হয়, সে দিকে নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি।

পণ্য পরিবহনে চাঁদাবাজি একটি বড় সমস্যা উল্লেখ করে এবার চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন বাণিজ্যমন্ত্রী। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি বাড়ানোর তাগিদ দেন টিপু মুনশি।

আগের সংবাদধর্ষণের আসামীর আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল
পরবর্তি সংবাদটাঙ্গাইলে পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে নাইটগার্ড বরখাস্ত