চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২১ জুলাই

ফাতেহ ডেস্ক:

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ জুলাই (বুধবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার (১১ জুলাই‍) সন্ধ্যায় ফেনীতে জিলহজ মাসের চাঁদ দেখা যায়।

ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, ‘আমাদের এখানে চাঁদ দেখা গেছে। আমি এখানকার চাঁদ দেখা কমিটির মিটিংয়ে আছি। আমরা এখন ঢাকায় জাতীয় কমিটির কাছে চাঁদ দেখার তথ্য জানিয়ে দেব।’

সৌদি আরবের সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী ১০ জুলাই সৌদিতে জিলকদ মাসের শেষ দিন ছিল। আর আজ রোববার (১১ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন।

আগের সংবাদকুরবানী উপলক্ষে কওমী মাদরাসা খুলে দিন: নেজামে ইসলাম পার্টি
পরবর্তি সংবাদ‘সংক্রমণ না কমলে আগামী এক সপ্তাহে পরিস্থিতি করুণ হবে’