
ফাতেহ ডেস্ক:
চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে ইসলামিক ফাউন্ডেশনের দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা ২২৪ জন কর্মচারী।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এছাড়া, ১০মে মার্চের মধ্যে দাবি আদায় না হলে সব ধরনের কাজ বন্ধ করে দেয়ারও ঘোষণা দিয়েছেন কর্মচারী সমিতির নেতারা।
তারা জানান, গত সতেরো মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের চাকরি স্থায়ীকরণের আদেশ দিলেও একটি মহল তাতে গড়িমসি করছে বলেও অভিযোগ তাদের।
সোমবার সকাল থেকে শুরু হয়েছে এ অবস্থান কর্মসূচি।
