চালকদের ফাঁসি দিলে সড়কে শৃঙ্খলা আসবে না: শাজাহান খান

ফাতেহ ডেস্ক

চালকদের ফাঁসি দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানো যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ১৪ দল আয়োজিত এক আলোচনায় তিনি একথা বলেন।

সড়কে শৃঙ্খলা ফেরানোর উপায় খুঁজতে সিরডাপ মিলনায়তনে গোলটেবিল আলোচনায় বসেন রাজনীতিবিদ, মন্ত্রী, আইনজীবী, পুলিশ, পরিবহন মালিক, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ দেশের বিশিষ্টজনেরা। সাড়ে চার ঘণ্টার বৈঠকে দেয়া হয় সংকট কাটানোর বিভিন্ন সুপারিশ।

সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের উন্নত প্রশিক্ষণের ওপর জোর দেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

চালকদের সর্বোচ্চ শাস্তি দিয়ে সংকটের সমাধান সম্ভব নয় বলে মনে করেন সাবেক নৌমন্ত্রী। আর ১৪ দলের সমন্বয়ক বলেন, সবার সহযোগিতায় সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে।

নিরাপদ সড়কের জন্য পাঠ্যবইয়ে আলাদা অধ্যায় যুক্ত করে সচেতনতা বাড়ানোর সুপারিশও করেন আলোচনকরা।

আগের সংবাদমেলা থেকে ফেরার পথে গার্মেন্টকর্মীকে গণধর্ষণ, মসজিদে ঢুকে রক্ষা পেল বান্ধবী
পরবর্তি সংবাদরাজীবের মাদরাসাপড়ুয়া এতিম ভাই দুইটি হারিয়েছে মাথাগোজার ঠাই