চিপস ও ঝালমুড়ির প্যাকেটে ইয়াবা পাচার

ফাতেহ ডেস্ক:

কক্সবাজার শহরে চিপস ও ঝালমুড়ির প্যাকেটে করে অভিনব কায়দায় পাচারকালে ৯ হাজার ২৩৯পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। এ সময় রাশেদুল কবির (২৬) ও মো. হাসান (২০) নামের দুই পাচারকারিকে গ্রেপ্তার করেছে।

রোববার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে কক্সবাজার শহরের হলিমোড় থেকে তাদের আটক করা হয়। আটক রাশেদুল কবির (২৬) ও মো. হাসান (২০) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেওয়া কক্সবাজার জেলা ডিবি পুলিশের এসআই মোল্লা জুয়েল আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিপস ও ঝালমুড়ির প্যাকেটে করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের খবরে অভিযানে নামে ডিবি পুলিশ। এ সময় একটি অটোবাইকে সররাহকালে ছদ্মবেশ ধরে আনা ইয়াবাবাহী চালানটি জব্দ করা হয়। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বহনকারী চিপস ও ঝালমুড়ির প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদেরকে থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আগের সংবাদআর্মেনীয়দের আরও ১০দিন সময় দিল আজারবাইজান
পরবর্তি সংবাদবাসে আগুন, এটার উদ্দেশ্যটা কি?- প্রশ্ন প্রধানমন্ত্রীর