
ফাতেহ ডেস্ক
চীনের ফুজিয়ান প্রদেশের কুয়ানঝুহু শহরে জিনজিয়া নামের একটি হোটেল ধসে গেছে, যেখানে করোনাভাইরাসে আক্রান্তদের কোয়ারেন্টাইনে বা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। খবর বিবিসির।
হোটেলের ধ্বংসস্তুপে ৭০ জন আটকা পড়েছেন বলে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। হোটেলটি ধসে যাওয়ার পর সেখান থেকে ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে দমকলবাহিনী।
চীনের রাষ্ট্রীয় মিডিয়া জানায়, হোটেলটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা লোকদের পর্যবেক্ষণ করতে ব্যবহার করা হচ্ছিল।
হোটেলটি নির্মাণ করা হয় ২০১৮ সালে। মূলত ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্যই এই হোটেলটি নির্মাণ করা হয়। হোটেলটিতে মোট ৮০টি কক্ষ ছিল।
-এ
