
ফাতেহ ডেস্ক
নুসরাত জাহান রাফি হত্যা মামলার প্রধান আসামি সিরাজ-উদ-দৌলাকে চেক জালিয়াতির মামলায় আদালতে হাজির করা হয়েছে। দুপুরে ফেনীর যুগ্ম জেলা দায়রা জজ অসিম কুমার দে’র আদালতে এ মামলায় সাক্ষ্য দেন দুজন।
সিরাজের বিরুদ্ধে অভিযোগ, একটি মাদ্রাসা ও ডেভেলপার কোম্পানি প্রতিষ্ঠার জন্য ১০৯ জন সদস্য সংগ্রহ করেন তিনি। তাদের কাছ থেকে এক কোটি ৩৯ লাখ টাকা নেয়া হলেও প্রতিষ্ঠানগুলো গঠন করা হয়নি। সদস্যদের কাছ থেকে নেয়া টাকাও ফেরত দেননি সিরাজ-উদ-দৌলা।
এ ঘটনায় ২০১৭ সালের ৯ নভেম্বর সিরাজের বিরুদ্ধে ফেনীর আদালতে মামলা করেন অর্থ সহায়তা দেয়া সদস্যদের একজন আবদুল কাইয়ুম।
