আন্তর্জাতিক ডেস্ক :
মধ্য ইউরোপের রাষ্ট্র চেক প্রজাতন্ত্রের পুরাতন একটি মসজিদের দেয়ালে ইসলামফোবিক গ্রাফিতি এঁকে দিয়েছে মুসলিমবিরোধী বর্ণবাদীরা। গ্রাফিতিতে ফুটে উঠেছে তাদের ভয়ংকর ইসলাম বিদ্বেষ।
স্প্রে করে দেশটির পুরাতন একটি মসজিদের দেয়ালে বর্ণবাদীরা লিখেছে, চেক প্রজাতন্ত্রে ইসলাম প্রচার করবেন না। তাহলে আমরা আপনাকে হত্যা করব।
উল্লেখ্য, চেক প্রজাতন্ত্র মধ্য ইউরোপের একটি রাষ্ট্র। দেশের মধ্যভাগে অবস্থিত বৃহত্তম শহর ও রাজধানীর নাম প্রাগ। ঐতিহাসিক বোহেমিয়া অঞ্চল, মোরাভিয়া অঞ্চল ও সাইলেসিয়া অঞ্চলের অংশবিশেষ নিয়ে দেশটি গঠিত। দেশটিতে ৮০% জনগণ অ-ধর্মীয় এবং ১০.৩% জনগণ রোমান ক্যাথলিক।
