
রাকিবুল হাসান নাঈম:
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি শিশুকে পানিতে ভাসিয়ে দেয়া হয়েছে। বলা হচ্ছে, ছবিটি বাংলাদেশের। অনেকে কভার ফাটো হিসেবেও ছবিটি ব্যবহার করছেন। ছবিটি দেখতে পারেন এখানে, এখানে, এখানে।
তবে ফাতেহের অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি বাংলাদেশের নয়। ছবিটি গুগল ইমেজ রিভার্স সার্চ এবং ইয়ানডেক্সে সার্চ করলে দেখা যায়, ছবিটি মূলত নেপালের। ২০১৭ সালে নেপালে ভয়াবহ বন্য হয়েছিল। বন্যায় অনেক শিশুও মারা গিয়েছিল। তারমধ্যে উল্লিখিত ছবির শিশুটি একটি। বন্যার সময় তার মৃতদৃহ দাফন করার জায়গা না পাওয়ায় তার মামা তাকে কম্বলে মুড়িয়ে পানিতে ভাসিয়ে দেয়। মামাসহ তার ছবিটি দেখতে পারেন এখানে, এখানে, এখানে।
সুতরাং বাংলাদেশের প্রেক্ষিতে ছবিটি ব্যবহার করা ‘বিভ্রান্তিকর’।
