ছাত্রদলের কাউন্সিল ১৫ জুলাই

ফাতেহ ডেস্ক

বয়সসীমা তুলে দেয়ার দাবি চলা ছাত্রদলের একাংশের আন্দোলনের মধ্যেই ঘোষণা করা হলো সংগঠনটির কাউন্সিলের তারিখ। ১৫ জুলাই ভোটে নির্বাচিত হবেন ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক। বিকেলে নয়া পল্টনের সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও জানান, ২০০০ সালের আগে এসএসসি পাস ও বিবাহিতরা পদের জন্য আবেদন করতে পারবেন না।

ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০১৬ সালে। নতুন কমিটি করতে তেসরা জুন বর্তমান কমিটি বিলুপ্ত করে বিএনপি। ২০০০ সালের আগে এসএসসি পাস করাদের কেউ পদের জন্য আবেদন করতে পারবেন জানিয়ে, কাউন্সিলের জন্য সময় দেয় দেড় মাস।

এর পর থেকেই শর্ত বাতিলের দাবিতে আন্দোলনে নামে ছাত্রদলের একাংশ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝোলানোসহ ঘটে সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভীর ওপর হামলার ঘটনা। আর এতেই শনিবার বহিষ্কার করা হয় ১২ সাবেক ছাত্রদল নেতাকে।

রোববার, পল্টনের সংবাদ সম্মেলনের শুরুতেই রিজভীকে মারধরের নিন্দা জানান বিএনপি নেতারা।

পরে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জানান, পদের জন্য আগের দেয়া শর্ত বহাল থাকছে আর ছাত্রদলের কাউন্সিল হবে ১৫ জুলাই। তবে আয়োজনের স্থান এখনও নির্ধারণ হয়নি।

এদিকে কাউন্সিলের তারিখ ঘোষণা করায় বিএনপি নেতাদের ধন্যবাদ জানিয়ে, নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন ২০০০ সালের পরে এসএসসি পাস করা ছাত্রদল কর্মীরা।

আগের সংবাদসত্যিকারের বিরোধী দল চাই: তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদ২০২১ সাল থেকে সব স্কুলে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: শিক্ষামন্ত্রী