
ফাতেহ ডেস্ক:
আগামীকাল ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের চূড়ান্ত অনুমোদন দেয়নি প্রশাসন। তাই ছাত্র জমিয়ত বাংলাদেশ এর আগামীকালের সদস্য সম্মেলন অধিবেশনটি স্থগিত করা হয়েছে।
ছাত্র জমিয়ত সভাপতি এখলাসুর রহমান রিয়াদ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে তিনি বলেছেন, ‘সদস্য সম্মেলন না হলেও কাউন্সিল অধিবেশনটি আগামীকাল বাদ জুমা যথাসময়েই অনুষ্ঠিত হবে । অতএব, নির্ধারিত কাউন্সিলরগণ যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ করছি ।’
