ছেলেধরা সন্দেহে গণপিটুনি নয়, কল করুন ৯৯৯ নম্বরে

ফাতেহ ডেস্ক

কাউকে ছেলেধরা সন্দেহে হলে গণপিটুনি নয়, জরুরি হেল্পলাইন ৯৯৯ নম্বরে ফোন দিন।

সোমবার সরকারি এক তথ্যবিবরণীতে দেশবাসীর প্রতি এ আহ্বান জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল কর্তৃক গুজব ছড়িয়ে ছেলেধরা সন্দেহে নিরীহ মানুষ পিটিয়ে হতাহত করা সংক্রান্ত খবরের প্রতি সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। কোনো বিষয়ে কাউকে সন্দেহজনক মনে হলে নিজের হাতে আইন তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে ৯৯৯ এ কল করে দ্রুত পুলিশের সাহায্য নেওয়া যেতে পারে।

ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত যেকোনো ধরনের গুজব ছড়ানো ও আইন নিজের হাতে তুলে নেওয়া দেশের প্রচলিত আইনের পরিপন্থি ও গুরুতর দণ্ডনীয় অপরাধ বলেও জানানো হয় এতে।

আগের সংবাদশুধু বাংলাদেশেই মশা মারতে হাইকোর্টে আসতে হয়
পরবর্তি সংবাদসাধারণ মানুষকে নয়, দুর্নীতিবাজদের হত্যা করো : কাশ্মীরে স্বাধীনতাকামীদের বললেন গভর্নর