ছয় বছর কারাগারে ডাক্তারের চেহারাও দেখি নাই: এরশাদ

ফাতেহ ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, খালেদা জিয়া চেয়েছিলেন আমি কারাগারেই মারা যাই।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াতো চিকিৎসা পাচ্ছেন। কাজের মেয়ে পেয়েছেন। অথচ আমি ছয় বছর কারাগারে থাকা অবস্থায় ডাক্তারের চেহারাও দেখি নাই।

শুক্রবার বেলা ১২টার দিকে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এরশাদ বলেন, খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান সেনাপ্রধান ছিলেন।

তার স্ত্রী হিসেবে তিনি সিএমএইচে চিকিৎসা নিতে পারেন। আমি নিজেও সেখানে চিকিৎসা নেই। তিনি এসময় ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি ছয় বছর কারাগারে থাকা অবস্থায় চিকিৎসা পাইনি আর উনি গো ধরে বসে আছেন ইচ্ছে অনুযায়ী চিকিৎসা নেবেন। এটা হতে পারে না।

এসময় এরশাদের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহাম্মেদ বাবলু, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদ আখতার, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা সাধারণ সম্পাদক ফকরুজ্জামান জাহাঙ্গীর প্রমুখ।

আগের সংবাদআওয়ামী লীগের আজ ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তি সংবাদকোন ভাবেই চালানো যাবে না চোরাই আইফোন