জটিলতার অবসান, সৌদি যাচ্ছেন ইরানি হজ্ব-প্রত্যাশীরা

সৌদির সাথে সম্পর্কের টানাপড়েনের কারণে এবারও ইরানের হজ্ব-প্রত্যাশীরা হজ্ব করতে যেতে পারবেন না কিনা এ নিয়ে বেশ জটিলতা দেখা গিয়েছিল। অনেকেই তাদের হজ্বের সফর নিয়ে সংশয়ে ছিলেন। তবে সেই জটিলতা ও সংশয় এবার কাটছে।

ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, তারা সৌদির সাথে হজ্ব বিষয়ে এক বিশেষ চুক্তিতে পৌঁছতে সক্ষম হয়েছেন। তারই অংশ হিসেবে এ বছর ইরান থেকে প্রায় নব্বই হাজারের মতো হজ্ব-প্রত্যাশী সৌদি যাবেন। তারা এই চুক্তিকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন।

আগামী সপ্তাহগুলোতে  ভিসার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ইরানের হজ্ব- ফাউন্ডেশনের প্রধান হামিদ মোহাম্মদী।

তিনি আরও বলেন, সৌদি ইরানি হাজীদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। তাদের জন্য যথাযথ ব্যবস্থাপনা গ্রহণের অঙ্গীকারও করেছে।

উল্লেখ্য যে, ২০১৬ সালের পর থেকে দুই দেশের মধ্যে ইরানি  হাজীদের ব্যবস্থাপনা বিষয়ে বিতর্ক শুরু হবার কারণে ইরানিরা হজ্বে যেতে পারছিলেন না।

আল জাজিরা

আগের সংবাদবিশেষ ট্রাইবুনালের মাধ্যমে মাদকের প্রকৃত গডফাদারদের ফাঁসি দিন: মাওলানা রুহী
পরবর্তি সংবাদইরানের সাথে সমঝোতায় কাতার, লাভবান কে, ক্ষতি কার?