জমিয়ত নেতা মাওলানা জহিরুল হক ভূঁইয়ার জানাজা বাদ জোহর

ফাতেহ ডেস্ক:

জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ, ঢাকার সাবেক সিনিয়র শিক্ষক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার দিবাগত রাত দুইটার দিকে তিনি ইন্তেকাল করেন।

মাওলানা জহিরুল হক ভূঁইয়ার জানাজার নামাজ আজ রোববার বাদ জোহর সাভার বাগ্নিবাড়ি মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

মাওলানা জহিরুল হক ভূঁইয়া সাভারের বাগ্নিবাড়ি মাদরাসার সাবেক মুহতামিম ছিলেন।

 

আগের সংবাদকাজাখস্তানে বিক্ষোভ: নিহত বেড়ে ২২৫
পরবর্তি সংবাদইভিএমে মেয়রের প্রতীক খুঁজে না পাওয়ার অভিযোগ