জম্মুতে তল্লাশির সময় ভারতীয় বাহিনীর ওপর স্বাধীনতাকামীদের হামলা

জম্মুতে তল্লাশির সময় ভারতীয় বাহিনীর ওপর স্বাধীনতাকামীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে এক ভারতীয় পুলিশ আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার ভোরে জম্মুর নাগরোটায় ভারতীয় সেনা ও পুলিশ তল্লাশি করতে গেলে এ ঘটনা ঘটে। খবর কলকাতা২৪।

খবরে বলা হয়, শুক্রবার ভোরে এলাকায় তল্লাশিতে যায় সেনা ও পুলিশ। এসময় মুহুর্তে ঝাঁকে ঝাঁকে গুলি ছুঁড়তে শুরু করে স্বাধীনতাকামীরা। পালটা জবাব দিতে শুরু করে নিরাপত্তারক্ষীরাও। নিরাপত্তারক্ষীদের গুলিতে এক স্বাধীনতাকামী নিহত হয়। স্বাধীনতাকামীদের গুলিতে আহত হয় এক পুলিশ।

শুক্রবার এলাকার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগের সংবাদনাগরিকত্ব আইন বিরোধী নাটক মঞ্চস্থ করায় স্কুলের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
পরবর্তি সংবাদরমজানে কোনও সিন্ডিকেট বরদাশত করা হবে না : বাণিজ্যমন্ত্রী