
আন্তর্জাতিক ডেস্ক :
জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলে ভারত সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আমেরিকা।
মঙ্গলবার ওয়াশিংটনে কংগ্রেশনাল সাব কমিটি আয়োজিত দক্ষিণ এশিয়ায় মানবাধিকার সংক্রান্ত একটি হিয়ারিংয়ে কথা বলেন আমেরিকার কার্যনির্বাহী অ্য়াসিসট্যান্ট সেক্রেটারি অফ স্টেট অ্যালিস ওয়েলস বলেন, ‘আমেরিকা যেমন একদিকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তে ভারত সরকারের বৃহত্তর উদ্দেশ্যকে সমর্থন করছে, তেমনই অন্যদিকে আমরা কাশ্মীর উপত্যকার বর্তমান অবস্থা নিয়ে চিন্তিত। সেখানে এখনও স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি।’
অ্যালিস ওয়েলস আরও বলেন, ‘জম্মু ও কাশ্মীরের তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাদের আটক করা নিয়ে ভারত সরকারের পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে ডিপার্টমেন্ট। আমরা ভারতের কর্তৃপক্ষকে মানবধিকারকে সম্মান জানাতে বলেছি এবং ইন্টারনেট, মোবাইলসহ পরিষেবাগুলি ফেরাতে অনুরোধ করেছি।
