জম্মু-কাশ্মীর সীমান্তে সংঘর্ষ, পাকিস্তানের ৫ সেনা নিহত

ফাতেহ ডেস্ক:

জম্মু-কাশ্মীরের পাকিস্তান-ভারত সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে ভারতীয় বাহিনীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হন।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, নিয়ন্ত্রণ রেখার পুঞ্চ সেক্টরে যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকিস্তানি সেনারা আগে গুলি চালায়। তাৎক্ষণিক জবাব দেয় ভারতীয় সেনারাও।

তবে সংঘর্ষের বিষয়ে উভয় দেশের কেউই আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছুই জানায়নি। ভারতের প্রতিরক্ষা দফতরের সূত্রের বরাতে খবরে জানায়, হামলায় পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে বেসামরিক মানুষের বেশ কয়েকটি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। সেনারা বেসামরিকদের লক্ষ্য করেই হামলা চালায় বলে অভিযোগ ভারতের।

সীমান্তে দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে গোলাগুলি। এতে আতঙ্কে বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন অনেকে। উভয়পক্ষের সংঘাতে পাঁচ পাকিস্তানি সেনা নিহত এবং তিনজন আহতের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

আগের সংবাদকানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত ২১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে
পরবর্তি সংবাদ৭১-এর জামায়াত এখন হয়েছে হেফাজত: জয়