
ফাতেহ ডেস্ক
জরুরি বৈঠকে বসেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।
-এ
