জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখ্যান উত্তর কোরিয়ার

ফাতেহ ডেস্ক

উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। জাতিসংঘের এ প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত-একতরফা এবং ভুয়া-মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করেছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার বিবৃতিতে বলা হয়, পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে ২০০৬ সালে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। দেশটির জণগনের জীবন-যাপন যদি কঠোর ও শোচনীয় হয়, তাহলে তা ওই নিষেধাজ্ঞার কারণেই হয়েছে।

সাম্প্রতিক সময়ে প্রকাশিত প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর বলেছে, উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাজেট নির্ধারণ করা হচ্ছে দেশটির সামরিক বাহিনীর জন্য। এছাড়া দুর্নীতিতে ভরে গেছে পুরো দেশ। তাই শোচনীয় আকার ধারণ করছে উত্তর কোরিয়ার জণগণের মানবাধিকার পরিস্থিতি।

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়, দুর্নীতির কারণে উত্তর কোরিয়ার একশ্রেণির মানুষের আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। কিন্তু অপর দিকে দেশটির সাধারণ জনগণ অতিকষ্টে এবং শোচনীয় অবস্থায় জীবনযাপন করছে।

জাতিসংঘের এ দাবি প্রত্যাখ্যান করে পিয়ংইয়ং বলছে, উত্তর কোরিয়া আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক চাপের মুখে না থাকলে দেশটির জনগণকে কখনোই আর্থিকভাবে কষ্ট করতে হতো না।

আগের সংবাদ‘আগের চেয়ে অনেক ভালো আছেন খালেদা জিয়া’
পরবর্তি সংবাদসুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪