জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

ফাতেহ ডেস্ক:

১৪৪৩ হিজরী সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল বুধবার বাদ মাগরিব বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এম.পি।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৯৫৫৬৪০৭। ফ্যাক্স নম্বর : ০২-৯৫৬৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

 

আগের সংবাদবাংলাদেশকে বৃটেনের ‘রেড-লিস্ট’ থেকে সরানোর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
পরবর্তি সংবাদউজবেকিস্তানের শিক্ষার্থীদের হিজাব পরার অনুমতি