জানুয়ারির শুরুতেই টিকার প্রথম চালান আসবে: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

আগামী জানুয়ারির প্রথম দিকেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা’র তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম চালান দেশে আসবে বলে আশা ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বলেন, ‘আমরা আশা করি, আগামী মাসের (জানুয়ারির) প্রথম দিকেই আমরা টিকা পেয়ে যাবো। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছি। তিন কোটি ডোজ টিকা সরকার নিয়ে আসছে সরাসরি।’

বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত বিসিপিএস মিলনায়তনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) টিকা দেবে আমাদের জনসংখ্যার ২০ শতাংশ হারে। সেটা আসতে হয়তো কিছুটা সময় লাগবে। কিন্তু আমরা টিকা পাবো।’

আগের সংবাদদাওয়াত ও রাজনীতি: কুমিল্লায় ইসলামি দলগুলো কতটুকু সক্রিয়
পরবর্তি সংবাদট্রাম্পের নির্দেশে সোমালিয়া ছাড়ছে মার্কিন সেনারা