জাপান মডেলে বাংলাদেশকে গড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

জাপানকে মডেল হিসেবে নিয়ে বাংলাদেশকেও উন্নত ও সম্মৃদ্ধ দেশের কাতারে নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কৃষিভিত্তিক অর্থনীতি থেকে জাপান যেভাবে শিল্পোন্নত দেশে পরিণত হয়েছে, বাংলাদেশকেও সেভাবে উন্নত-সম্মৃদ্ধ দেশের কাতারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

মঙ্গলবার বিকালে টোকিওর একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, জাপানের অর্থনীতি মূলত ছিল কৃষিভিত্তিক। সেখান থেকেই একসময় বিশ্বের সব থেকে শক্তিশালী শিল্পোন্নত দেশ হিসেবে তারা প্রতিষ্ঠা লাভ করে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য জাপান একটা মডেল। জাপান পরীক্ষিত বন্ধু। দ্য ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার বিকেলে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী। আগামীকাল সম্মেলনে তিনি এশিয়ার সম্ভাবনা ও উত্থান নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরবেন।

আগের সংবাদহস্তলিপি থেকে কম্পিউটার কম্পোজ : পাল্টে যাচ্ছে মাদরাসার পাঠ্যপুস্তক
পরবর্তি সংবাদমন্ত্রীর পদমর্যাদা পাবেন মেয়র আতিকুল