জার্মানের আল-আকসা মসজিদে হামলা

ফাতেহ ডেস্ক:

জার্মানের রাজধানী বার্লিনের আল-আকসা মসজিদে ১২ই নভেম্বর অজ্ঞাতনামারা হামলা চালিয়েছে।

বার্লিনের আল-আকসা গ্র্যান্ড মসজিদ অ্যাসোসিয়েশনের সভাপতি শিনাসী ইয়াশার মসজিদে বর্ণবাদী হামলার বিষয়ে মন্তব্য করে বলেন ১১ই নভেম্বর ভোরে ফজরের নামাজের জন্য যখন তুরস্ক-ইসলামিক অ্যাসোসিয়েশন অব জার্মানি (DITIB)-এর আওতাধীন এই মসজিদের মোতাওয়ালি মসজিদে প্রবেশ করেন তখন তিনি মসজিদের পিছনের দেওয়াল এবং শৌচাগারের জানালার কাচে ইসলমাবিদ্বেষী কিছু উক্তি লেখা দেখতে পান।

তিনি বলেন এই দৃশ্যটি দেখে মসজিদ কর্মকর্তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ এই বিষয়টি রেকর্ড করে এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করে।

শিনাসী ইয়াশার গুরুত্বারোপ করে বলেন: আল-আকসা মসজিদে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আক্রমণ করেছে এবং এই মসজিদে দ্বিতীয়বারের মতো এধরনের হামলা চালানো হয়েছে।

বর্ণবাদী হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন: এই অঞ্চলের মুসলমানরা ধর্মীয়, বর্ণ ও ভাষাসহ সকল পার্থক্য ও বিভেদ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের চেষ্টা করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির হামবুর্গের আল-মুরাদিয়া মসজিদ থেকেও ইসলাম, মুসলিম এবং তুর্কিদের অবমাননাকর এই বর্ণবাদী বার্তা উদ্ধার করা হয়েছে।

আগের সংবাদবিহারে মসজিদে ভাঙচুর, মুসল্লিদের মারধর-হুমকি
পরবর্তি সংবাদযুবলীগের কমিটিতে নতুন মুখ যারা