জার্মান গবেষণা : পৃথিবীর সবচে সুখী মানুষ মুসলিমগণ

আন্তর্জাতিক ডেস্ক

অস্থির এই পৃথিবীতে একটু সুখের খোঁজে ছুটছে সবাই। দিন থেকে রাত। রাত থেকে দিন। সব আলো আঁধার এক করে মানুষ পেতে চাইছে সুখের কোমল ছোঁয়া।

এই পৃথিবীতে সবচেয়ে সুখী কে?‌ জার্মানির ম্যান হেইম বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় উঠে এসেছে, মুসলিমরাই এই পৃথিবীতে সবচেয়ে সুখী!‌ নিজেদের জীবন নিয়ে তাঁরাই সবচেয়ে বেশী সন্তুষ্ট। কারণ হিসেবে উঠে এসেছে মুসলিমদের একেশ্বরবাদে বা আল্লাহর ওপর বিশ্বাস। তাই মুসলিমরাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী।

৬৭৫৬২ জনের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল। যেখানে দেখা গেছে মুসলিমরাই একেশ্বরবাদে বিশ্বাসী। তাই তারাই সবচেয়ে বেশী সুখী। তালিকায় ঠিক তার পরেই আছে খ্রিস্টানরা। এরপর রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তারপর রয়েছে হিন্দুরা। সমীক্ষায় উঠে এসেছে, যাঁরা নাস্তিক। তারাই পৃথিবীতে সবচেয়ে অসুখী।

সমীক্ষা বলেছে, আল্লাহ এক ও একমাত্র। সেখানে আরও বলা হয়েছে, একেশ্বরবাদ মস্তিষ্ক ও শরীরের উপর প্রভাব বিস্তার করে। হতাশা, উদ্বেগ মুসলিমদের বড় একটা গ্রাস করে না। মানু্ষের প্রতি সহানুভূতি নাকি মুসলিমদের অনেক বেশি। সেকারণেই নাকি মুসলিমদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কম।

আগের সংবাদতালেবানের মর্টার লক্ষ্যভ্রষ্ট হয়ে নিহত ১৪, অভিযোগ প্রত্যাখ্যান তালেবান মুখপাত্রের
পরবর্তি সংবাদইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় নতুন সাতটি নাম