
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের আল-কুদসবিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদামিকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে ইসরাইলি সেনারা। আটকের কয়েক ঘণ্টা পরই তাকে ছেড়ে দেয়া হয়েছে।
অবৈধ রাষ্ট্র ইসরেইলের জবর দখলে থাকা আল-কুদস বা জেরুজালেম শহর থেকে শনিবার রাতে তাকে আটক করা হয়। জেরুজালেম শহরে কয়েক দিন ধরে ইসরাইলি সেনাদের যে অভিযান চলছে, তাতে এই প্রথম কোনো শীর্ষপর্যায়ের কর্মকর্তাকে আটক করা হলো। আটকের আগে ইসরাইলি সেনারা হাদামির বাড়িতে তল্লাশি চালায় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়।
এর আগে গত মঙ্গলবার চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা ও তার স্ত্রী আল-কুদস শহর সফর করেন। ওই সফরে মন্ত্রী হাদামি চিলির প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন। হাদামির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্ভবত এ কারণে ফাদি আল-হাদামিকে আটক করা হয়।
ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বলেছেন, জেরুজালেম শহরে হাদামির তৎপরতা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আরএইচ/
