জিতলেন মুসলিম নারী ইলহান ওমর

আন্তর্জতিক ডেস্ক’:

দ্বিতীয় মেয়াদেও মার্কিন কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন সোমালিয় বংশোদ্ভূত ৪১ বছরের ইলহান ওমর। নির্বাচনে এই মুসলিম নারী সহজেই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করেছেন।

তার নির্বাচনী এলাকা মিনেসোটা জেলায় ৯৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য ১ লাখ ৪৭ হাজার ভোটে রিপাবলিকান প্রার্থী লেসি জনসনকে পরাজিত করেছেন।

এর আগে ২০১৬ সালে মিনেসোটা রাজ্য সংসদের সদস্য নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম দুজন মুসলিম মহিলা কংগ্রেসের সদস্য হন, ইলহান তাদের একজন। তিনি হচ্ছেন প্রথম কংগ্রেসের প্রথম কোন মহিলা সদস্য, যিনি হিজাব পরেন।

ইলহান ওমরের পরিবার সোমালিয়া থেকে উদ্বাস্তু হিসেবে যুক্তরাষ্ট্র আসেন।

আগের সংবাদপোপ ফ্রান্সিস সমকামী বিয়ের বিপক্ষে: ভ্যাটিকান
পরবর্তি সংবাদমার্কিন নির্বাচন: ট্রাম্প ২১৩ ইলেকটোরাল ভোট, বাইডেন ২৩৮