জিনের বাদশা সেজে প্রতারণা, গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

বরিশালে জিনের বাদশা সেজে প্রতারণার মাধ্যমে সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ইউসুফ হাওলাদার ও তার স্ত্রী সাহিদা বেগমকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। সদর উপজেলার চরমোনাই এলাকার রানী বেগমের অভিযোগের প্রেক্ষিতে গত রবিবার রাতে নগরীর গীর্জা মহল্লা এলাকা থেকে তাদের আটক করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের এসআই সৈয়দ খায়রুল আলম জানান, আটক দম্পত্তি জিনের বাদশা সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। প্রতারণার মাধ্যমে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গত রবিবার রাতে তাদের আটক করা হয়। পরে তাদের কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই সৈয়দ খায়রুল আলম।

আগের সংবাদসীমান্ত লঙ্ঘন করে ভারতীয় বাহিনীর গুলি, আজাদ কাশ্মীরে দুই বেসামরিক লোক নিহত
পরবর্তি সংবাদবাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড