জিম্বাবুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

ফাতেহ ডেস্ক

জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে একটি সড়ক দুর্ঘটনায় মোট ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) শেষ প্রহরে যাত্রীবাহী মিনিবাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে বলে তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ মুখপাত্র পল নিয়াথি। ‘জিনহুয়া’

পুলিশ মুখপাত্র পল নিয়াথি দেশটির সরকারি সংবাদ সংস্থা নিউ জিয়ানাতে দেওয়ায় এক সাক্ষাৎকারে বলেন, ফেদারস্টোন অঞ্চলে হারারে-মেসভিঙ্গো প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্দিষ্ট লাইন থেকে ছিটকে গিয়ে বিপরীত লাইনে ঢুকে পড়লে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সড়ক দুর্ঘটনায় ১৬ জন ঘটনাস্থলেই মারা যান।

এই ঘটনায় আহতদের নির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মাত্রাতিরিক্ত ট্রাফিক ও অনিরাপদ লাইন থাকায় হারারে-মেসভিঙ্গো প্রধান সড়কে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

আগের সংবাদব্যাংক ঋণের সুদের হার এক অংকে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদসৌদি যুবরাজকে খাশোগির খুনিদের প্রকাশ্যে আনতেই হবে: এরদোগান