জুনায়েদ বাবুনগরীর মায়ের ইন্তেকালে আল্লামা আব্দুল হালীম বোখারির শোকপ্রকাশ

ফাতেহ ডেস্ক

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইত্তেহাদুল মাদারেসিল কাওমিয়ার চেয়ারম্যান, চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম পটিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আব্দুল হালিম বোখারী।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আল্লামা আব্দুল হালিম বোখারী মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

তিনি বলেন. ’মরহুমা (ফাতেমা বেগম) রহ. যে বংশে জন্মগ্রহণ করেছেন, এ বংশটি হযরত আবুবকর সিদ্দিক রা. এর বংশের সাথে গিয়ে মিলিত হয়েছে। এবং এ মহিয়সি নারী যে পরিবারে জন্ম নিয়েছেন ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমত আঞ্জাম দেয়ার ক্ষেত্রে এ পরিবারটির অবদান অপরিসীম ও পৃথিবীখ্যাত। দক্ষিণ পুর্ব এশিয়ার অন্যতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদরাসার প্রতিষ্ঠাতাদের একজন হলেন মরহুমা (ফাতেমা বেগম) রহ. এর দাদা মাওলানা সূফী আজিজুর রহমান রহ.।’

তিনি আরও বলেন, ’উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহি দীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়া আল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার প্রতিষ্ঠাতা হলেন মরহুমার আব্বাজান প্রখ্যাত বুজুর্গ মাওলানা হারুন বাবুনগরী রহ.। বতর্মানে সে মাদরাসার পরিচালনার দায়িত্বে আছেন মরহুমার বড়ভাই আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী।’

মরহুমা সম্পর্কে তিনি আরও বলেন, ’বিশ্ববিখ্যাত হাদীসের কিতাব মেশকাত শরীফের ব্যাখ্যাগ্রন্থ ‘তানজিমুল আশতাতের’ লিখক ও দারুল উলুম হাটহাজারী মাদরাসার প্রাক্তন মুহাদ্দিস আল্লামা আবুল হাসান রহ. ছিলেন এ মহিয়সি নারীর স্বামী।’

আবেদা, জাহেদা দীন দরদি এ মহিয়সি নারীকে বেহেশতের উচ্চ মাকাম দান করার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন আল্লামা আব্দুল হালীম বোখারী।

আগের সংবাদজুনায়েদ বাবুনগরীর মায়ের জানাজা অনুষ্ঠিত, ইমামতি করলেন আল্লামা আহমদ শফী
পরবর্তি সংবাদকায়রোতে চতুর্মুখী গাড়ির সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ১৭