জুমার খুতবা শোনা অবস্থায় ইন্তেকাল করলেন জর্ডানের সাবেক স্পিকার ও ইখওয়ান-নেতা আরাবিয়াত

আন্তর্জাতিক ডেস্ক

গতকাল শুক্রবার জুমার খুতবা শোনা অবস্থায় ইন্তেকাল করেছেন জর্ডান পার্লামেন্টের সাবেক স্পিকার ও ইখওয়ানুল মুসলিমিন জর্ডান শাখার নেতা আবদুল লতিফ আরাবিয়াত। জর্ডানের রাজধানী আম্মানের একটি মসজিদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইসলামিক অ্যাকশন ফ্রন্টের (জর্ডানে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক বাহিনী) সেক্রেটারি জেনারেল মুরাদ আল-আদায়লার বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এ তথ্য জানায়।

মুরাদ জানান জুমার খুতবা চলাকালীন প্রথমে অচেতন হয়ে পড়েন আব্দুল লতিফ আরাবিয়াত। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

১৯৯০ থেকে ১৯৯৩ পর্যন্ত লাগাতার তিনবার জর্ডান পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৮৬ বছর বয়সী আব্দুল লতিফ আম্মানের আল-সল্ট শহরে ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন।

ইসলামিক অ্যাকশন ফ্রন্টের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আগের সংবাদপাকিস্তানের ওপর আমেরিকার ভিসা-নিষেধাজ্ঞা
পরবর্তি সংবাদ‘গুম হওয়া ইলিয়াস আলীকে ফেরত দেয়ার নামে নাটক করা হচ্ছে’