জুমার দিনে মিসরে ফের বিক্ষোভের ডাক

আন্তর্জাতিক ডেস্ক :

গত শুক্রবার রাজধানী কায়রোসহ দেশটির বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় মিসরের একনায়ক প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির অপসারণের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ নিয়ে ব্যাপক ধরপাকড়ের মধ্যেও এ সপ্তাহে ফের শুক্রবারেই একই ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে মিসরীয়রা। খবর আল-জাজিরার।

এদিকে সিসির অপসারণের দাবিতে চলা বিক্ষোভ থেকে আটকের সংখ্যা বেড়ে চলছে। দেশটিতে এখন টার্গেট করা হয়েছে সিসি বিরোধী রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তিত্ব ও শিক্ষাবিদদের। এ পর্যন্ত গ্রেফতার হয়েছে অন্তত ১ হাজার ৯০০ জন।

মানবাধিকার বিষয়ক একটি সংস্থার প্রধান জামাল ঈদ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত শুক্রবার থেকে বুধবারের মধ্যে এতগুলো মানুষকে গ্রেফতার করা হয়েছে।

২০১৩ সালে ক্ষমতা দখলের পর থেকেই মিসরে সব ধরনের গণবিক্ষোভ নিষিদ্ধ করেন সামরিক শাসক আবদেল ফাত্তাহ আল-সিসি। দীর্ঘদিন পর রাতের নীরবতা ভেঙে গত শুক্রবারা হঠাৎ বিক্ষোভে ফেটে পড়েন মিসরীয়রা। তারা স্লোগান দিতে থাকেন, ‘সিসি, তুই ক্ষমতা ছাড়’। শুক্রবার রাতে শুরু হওয়া ওই বিক্ষোভ শনিবার পর্যন্ত অব্যাহত থাকে।

আগের সংবাদমার্কিন হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা এরদোগানের
পরবর্তি সংবাদকাশ্মীরি নাগরিকের সঙ্গে বিএসএফের গাড়ির ধাক্কা, উত্তপ্ত কাশ্মীর