
ফাতেহ ডেস্ক
স্লোভেনিয়ার রাজধানী লুজলজানায় নবনির্মিত মসজিদে শতশত মুসল্লিদের অংশগ্রহণের মধ্যে প্রথম জুমার নামাজ আদায় করা হয়েছে।
শুক্রবার (৭ম ফেব্রুয়ারি) স্লোভেনীয় রাজধানী লুজলজানায় নব প্রতিষ্ঠিত মসজিদে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এই নামাজের ইমামতি করেন সেদেশের মুফতি নিদজাদ গ্রাবোস।
আর্থিক প্রতিবন্ধকতা ও বিভিন্ন মহল থেকে বিরোধিতা থাকা সত্ত্বেও ফেব্রুয়ারি মাসে মসজিদটি উদ্বোধন হয়েছে।
স্লোভেনিয়ার রাজধানী লুজলজানায় আধা-শিল্প অঞ্চলে অবস্থিত এই মসজিদটি স্লোভেনিয়ার একমাত্র মসজিদ। এখানে একসাথে ১৪০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
-এও
