জুলাই বিপ্লবে হতাহতদের পাশে শায়খ আহমাদুল্লাহ

জুলাই বিপ্লবে হতাহতদের পাশে দাঁড়িয়েছেন ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর ও তাদেরকে ৩০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম প্রমূখ।

শায়খ আহমাদুল্লাহ আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া শেষে সাংবাদিকদের জানান, আস-সুন্নাহ ট্রাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সহায়তায় এ পর্যন্ত পাঁচকোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এ ফাউন্ডেশন পরবর্তীতে আরো পাঁচকোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে।

তিনি বলেন, আহত রোগীদের যে ভয়াবহ অবস্থা তা সরাসরি এসে কেউ না দেখলে কল্পনাও করতে পারবে না। মুমূর্ষ অবস্থায় তারা রয়েছে। তাই আমরা আমাদের অন্যান্য প্রজেক্টের ব্যয়কে সংকুচিত করে তাদের পাশে দাঁড়াচ্ছি।

আগের সংবাদসমমনা ইসলামি দলগুলো নিয়ে নির্বাচনী জোট করবে চরমোনাই পীর
পরবর্তি সংবাদবাংলাদেশে শিগগিরই চালু হবে পিস টিভি: জাকির নায়েক