জেএসসি-জেডিসি, এসএসসি ও দাখিল পরীক্ষার সূচি প্রকাশ

ফাতেহ ডেস্ক

২০১৯ এর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং ২০২০ এর এসএসসি ও দাখিল পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গতকাল (বুধবার) এই দুই পরীক্ষার সূচি প্রকাশ করে।

ঘোষিত সূচি অনুযায়ী চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হবে আগামী ২ নভেম্বর। অন্যদিকে আগামী বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হবে ১ ফেব্রুয়ারি।

গত কয়েক বছর ধরেই ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। সেদিন সরকারি ছুটি থাকলে পরীক্ষা নেওয়া হয় পরের দিন থেকে। এবার ১ নভেম্বর শুক্রবার হওয়ায় ২ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হবে।

জেএসসি-জেডিসি পরীক্ষার সূচি অনুসরণ করে মাদরাসা শিক্ষা বোর্ড জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সূচি প্রকাশ করবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

২০২০ সালে এসএসসি ও দাখিল পরীক্ষা হবে ২২ দিনে। সূচি অনুযায়ী এসএসসিতে সংগীতসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। এবারও মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীদের বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে নির্ধারিত আসনে বসতে হবে।

আরএইচ/

আগের সংবাদপ্রথম হজ ফ্লাইট : ৪১৯ যাত্রী নিয়ে উড়াল দিলো বাংলাদেশ এয়ারলাইন্স
পরবর্তি সংবাদএরশাদের কবরের জায়গা কেনার পাঁচ কোটি টাকা দেবেন কাজী মামুনুর রশিদ