জেরুজালেমের আল-রাসাসি মসজিদ এবং রাষ্ট্রীয় টেলিভিশন বন্ধ করে দিল ইসরাইল

জেরুজালেমের আল-রাসাসি মসজিদ এবং রাষ্ট্রীয় টেলিভিশন বন্ধ করে দিল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক :

জেরুজালেমের আল-রাসাসি মসজিদ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ। ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসার কাছেই এ মসজিদটি অবস্থিত। গতকাল বুধবার (২০ নভেম্বর) ছয় মাসের জন্য বন্ধ করে দেয় মসজিদটি।

ইসরাইলি কর্তৃপক্ষের অভিযোগ, জেরুজালেমে ধর্মীয় ওয়াকফ কর্তৃপক্ষ মসজিদটির একটি অংশকে অফিস হিসেবে ব্যবহার করছে।

শুধু মসজিদ নয়, জেরুজালেমে ফিলিস্তিনের রাষ্ট্রীয় টেলিভিশনের অফিস ও ফিলিস্তিনি জাতীয় শিক্ষা অধিদফতরও ছয় মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি দখলদারিত্বকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (১৮ নভেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, এতদিন ইসরাইলি এবং ফিলিস্তিনিদের মধ্যে সমঝোতার মাধ্যমে পশ্চিম তীরের মর্যাদা নির্ধারণের চেষ্টা ছিল। সবপক্ষের আইনি বিতর্কগুলো সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ নয়।’

আগের সংবাদ১৪৪ ধারা জারি থাকার অজুহাতে দেওবন্দে আন্তর্জাতিক ফিকহি সেমিনার বন্ধ করল মোদি সরকার
পরবর্তি সংবাদআইনমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের বাবার সাক্ষাৎ, বিচার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ