ফাতেহ ডেস্কঃ
আফ্রিকার দেশ উগান্ডা অধিকৃত জেরুসালেম শহরে তাদের দূতাবাস খো্লার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর ।
খবরে বলা হয়, ৩ ফেব্রুয়ারী, সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বলেন, ‘উগান্ডা জেরুসালেম শহরে তাদের দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে। এবং আমরাও উগান্ডার রাজধানীতে দূতাবাস খুলবো।’
তা ছাড়া ইসরাইল ও উগান্ডার মধ্যে সরাসরি বিমান চালুর সম্ভাবনা এবং সাইবার নিরাপত্তায় নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা বলা হয়।
উল্লেখ্য, রাজনৈতিকভাবে চরম অস্থিতিশীল অবস্থার শিকার নেতানিয়াহুকে সাথে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা পেশ করেন। প্রস্তাবে জেরুসালেম ইসরাইলের অখন্ড রাজধানী হবে বলে বলা হয়। আরবদের প্রতিনিধিত্বকারী আরবলীগ ও মুসলিমদের বৃহৎ সংস্থা ওআইসি এটা প্রত্যাখ্যান করেছে। এমনই সময় মুসলিম দেশ সুদানসহ কেউ কেউ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছে।
