জৈন ধর্মের রীতি মানতে গিয়ে টানা ৮ দিন না খেয়ে তরুণীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জৈন ধর্মের রীতি মানতে গিয়ে টানা ৮ দিন না খেয়ে মৃত্যু করেছেন ২৫ বছরের মেয়ে একতা আশুভাই গালা। ২৭ তারিখ থেকে টানা আটদিন উপবাসের পর বুধবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। খবর ডিএনএ, এইসময়।

সম্প্রতি শেষ হয়েছে জৈন ধর্মের বিশেষ অনুষ্ঠান প্রয়ুশন প্রভা। আটদিন ব্যাপী এই উৎসবে প্রধান হলো উপোস। এবছর ২৭ অগস্ট থেকে শুরু হয়েছিল উৎসব। প্রথামতো ২৭ তারিখ থেকেই উপবাস শুরু করেছিলেন মুম্বাইয়ের বাসিন্দা একতা। উপবাস শুরুর দুদিন পরই তিনি অসুস্থ বোধ করেন।

তখন চিকিৎসক এবং জৈন মহারাজ তাঁকে পরামর্শ দিয়েছিলেন সারাদিন উপবাসে না থেকে দিনের একটা সময় উপবাস ভঙ্গ করে কিছু খেতে। জৈন মতে যাকে বলা হয় একাসান্না উপোস। কিন্তু একতা এই পরামর্শে রাজি হননি। অসুস্থ শরীর নিয়েই টানা উপবাস রাখেন। এমনকী তাঁর আত্মীয় পরিজনরাও অনেক অনুরোধ করেছিলেন।

বুধবার মধ্যরাত থেকে আরও অসুস্থ হয়ে পড়েন একতা। ২৭ তারিখ থেকে টানা আটদিন উপবাসের পর বুধবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

আগের সংবাদমুসলিম চিন্তকদের মাঝে শিবলী নোমানীর প্রভাব
পরবর্তি সংবাদসৌদির জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন প্রিন্স আবদুল আজিজ বিন সালমান