জয়পুরহাটে আ. লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ২

ফাতেহ ডেস্ক

জয়পুরহাটে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মারা গেছেন আফতাব হোসেন ও রতন কুমার নামে দুই ব্যক্তি। আহত অন্তত ১০ জন। রাতে কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে এ সংঘর্ষ হয়।

পুলিশ জানিয়েছে, কালাইয়ের নতুন চেয়ারম্যান মিনফুজুর রহমানের সঙ্গে উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আহত হন দু-পক্ষের ১২ জন।

আফতাব হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান রতন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কালাইয়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আগের সংবাদআবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন, আতঙ্ক এবার কেরানীগঞ্জে
পরবর্তি সংবাদটাঙ্গাইলে প্রেমিককে বেঁধে প্রেমিকাকে গণধর্ষণ