
ফাতেহ ডেস্ক
জয়পুরহাট সদর থানার দানিয়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৮ যাত্রী। এদের মধ্যে ৩ শিশু ও ৫ নারী রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জন আহত হয়েছেন বলেও জানা গেছে। জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মুমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। বাসটি বগুড়া থেকে জয়পুরহাট হয়ে হিলিতে চলাচল করে।
এ ঘটনার পর চালক ও চালকের সহকারীর খোঁজ পাওয়া যায়নি।
